আটঘরিয়ায় কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ও সদস্য সম্মিলন অনুষ্ঠিত

0



আটঘরিয়া প্রতিনিধি : "আলোকিত মানুষ দ্বারা আলোকিত আটঘরিয়া গাড়ি" এই স্লোগানকে বুকে ধারণ করে পাবনার আটঘরিয়া উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের আয়োজনে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থী এবং বিসিএস ক্যাডার ও নন ক্যাডার সহ বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তদের "কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ও সদস্য সম্মিলন"/২৬ অনুষ্ঠিত হয়েছে। 


এসময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং বিসিএস ক্যাডার ও নন ক্যাডার সহ মোট ২২৬ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। 


আজ শনিবার(৩০মে) সকাল এগারোটার সময়  বাঐখোলা জাওয়াদ পল্লীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাপরিচালক( অতিরিক্ত সচিব) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মো: আসাদুজ্জামান, পরিচাল (কলেজ ও প্রশাসন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মো: নাজমুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার প্রমুখ। 


সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব ও আটঘরিয়া উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম।


সার্বিক তত্বাবধানে ছিলেন পেশাজীবি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও কলেজ পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী মো: মাহবুব আলম।


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পেশাজীবি কল্যাণ পরিষদের সহসভাপতি ও পাবনা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী ও সহকারী শিক্ষক নার্গীস খন্দকার। 


উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। 


এই সময় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের পক্ষে সাফল্যের অনুভূতি প্রকাশ করে অনেকেই বক্তব্য রাখেন। 


এসময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম হাতিয়ার আমাদের এই মেধাবী শিক্ষার্থীরা। তাদের সাফল্যের হাওয়া দিয়ে আজকের এই আয়োজন। আগামীর বাংলাদেশ গড়তে যেন শিক্ষার্থীরা আকাশ সমান স্বপ্ন দেখতে পারেন তাই তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top