সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত- ৭



মনসুর আলম খোকন, সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ইচ্ছেমতো মনগড়া মসজিদ কমিটি করার অভিযোগে ব্যাপক সংঘর্ষ হয়েছে।  আহত হয়েছে ৭ জন। অগ্নিসংযোগও করা হয়েছে। এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায় আতংক ছড়িয়ে পড়ে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তোজনা বিরাজ করছে। 

জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) জুম্মার নামাজের আগে সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদে পূর্বের কমিটি বাতিল করে মুসল্লিদের মতামত না নিয়েই ইচ্ছেমতো নতুন মসজিদ কমিটি গঠন করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে। এসময় ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

আহত সাদ্দাম (৩৫), রাসেল (৩০), লাল মিয়া (৫০), শফিকুল ইসলাম পাপ্পু (৪২), আমিরুল ইসলামকে (৫৫) সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।  

স্থানীয়রা জানায়, মসজিদে বাংলা খুদবা শেষ হওয়ার পরে ডাঃ শফিকুল ইসলাম পাপ্পু মসজিদের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে তাদের ইচ্ছামতো কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটির সভাপতি হিসেবে মোঃ নাজিম উদ্দিন সাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শফিকুল ইসলাম পাপ্পুর নাম ঘোষণা করেন। 

এদিকে আরিফুল ইসলাম ও মসজিদের সাধারণ লোকজন মসজিদের নতুন কমিটি হওয়ার বিষয়ে পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করলে তারা সস্তোষজনক জবাব না দিয়া তর্ক- বিতর্ক শুরু করে। এসময় কিছু লোক মসজিদের বাহির চলে আসে। 

আরিফুল ইসলাম জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে দেখি লোহার রড, কাঠের বাটাম, হকস্টিক, হাঁসুয়া ইত্যাদি নিয়া মসজিদের সামনে শফিকুল ইসলাম পাপ্পুর হুকুমে আমাদের ওপর অতর্কিত হামলা করে। 

নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ জানান, সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে নতুন কমিটির সাথে মুসল্লিদের কথা কাটাকাটির একপর্যায়ে সংর্ঘষ হয়েছে বলে জানতে পারি। তিনি আরো বলেন, এটা দলীয় কোন ঘটনা না, স্থানীয় সমস্যা। উভয় পক্ষ চাইলে দ্রুত মীমাংসা করা সম্ভব।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় গ্রুপই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ