ভাঙ্গুড়া প্রতিনিধিঃ সংসদীয় আসন ৭০, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মাওলামা মুহাম্মদ আলী আছগর দাড়িপাল্লা প্রতীক নিয়ে ১,৪৭,৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর দিকে তার নিকটতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে হাসান জাফির তুহিন পেয়েছেন ১,৪৪,২০৬। বিএনপির সদ্য বহিস্কৃত নেতা কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ঘোড়া ৩৮,০২৭ ভোট।
পাবনা রিটানিং অফিস সূত্রে জানা গেছে, ৭০ পাবনা-৩ চাটমোহর- ভাঙ্গুড়া- ফরিদপুর এই তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা-৪,৮৬,৮০৪ জন। এর মধ্যে চাটমোহর উপজেলার মোট ভোটার ২,৬০,১১৭ জন, নারী ভোটার ১,২৯,৪৪৮ জন পুরুষ ভোটার ১,৩০,৬৬৯ জন। ভাঙ্গুড়া উপজেলার মোট ভোটার ১,০৮,৯৬৮ জন তার মধ্যে নারী ভোটার ৫৪,৬৭৯ জন পুরুষ ভোটার ৫৪,২৮৭ জন অন্যান ২ জন এবং ফরিদপুর উপজেলার মোট ভোটার ১,১৭,৭১৯ জন তার মধ্যে নারী ভোটার ৫৮,৭৩৫ জন পুরুষ ভোটার ৫৮,৯৮০ ও অন্যান্য ভোটার সংখ্য ৪ জন। এই আসনে প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা ৩,৩৫,১২৮টি। বাতিল কৃত ভোটের সংখ্যা ৬৬৮৩ টি। সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৩,৪১,৮১১ টি।
বিএনপি এই আসনে বিজয়ী আশাবাদী হলেও নিজেদের ব্যক্তি স্বার্থ, দলীয় কোন্দল ও দলের অনৈক্যই পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে। অপরদিকে দলীয় ঐক্য, ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলে তরুণ ও নারী ভোটারদের মন জয় করা এই আসনের জামায়াতে ইসলামীর বিজয় অর্জিত হয়েছে। এছাড়াও জামায়াত প্রার্থী মুহাম্মদ আলী আছগরের জন্মভুমি ভাঙ্গুড়া এবং শরৎনগর সিনিয়র ফজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক পদে চাকুরী সুবাদে এলাকাবাসীর সাথে সুখে-দুখে সবসময় যোগাযোগ রাখতেন।
অন্যান্যরা মীর নাদিম মোহাম্মদ ডাবলু জাতীয় পার্টি লাঙ্গল ১,০৭২ ভোট। মোঃ আব্দুল খালেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১,৭৯৯ ভোট। মোঃ মাহবুবুর রহমান জয় চৌধুরী বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি) একতারা পেয়েছেন ১৪২০ ভোট। মোঃ হাসানুল ইসলাম রাজা গণঅধিকার পরিষদ (জিঅপি) ট্রাক ৯৮৬ ভোট পেয়েছেন। সরদার আশা পারভেজ গণফোরাম উদিয়মান সুর্য প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৩ ভোট।

0 মন্তব্যসমূহ