সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ট্রাকচাপায় শিশু নিহত


পাবনার ঈশ্বরদীতে বালুবাহী ট্রাকচাপায় রাফী (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাফী আজমপুর এলাকার আয়তাল বিশ্বাসের ছেলে ও কালিকাপুর প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু মিয়া।

তিনি জানান, বাসা থেকে বাবার দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন শিশু রাফী। এ সময় বালুবাহী একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উভয়ের সহযোগিতায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে দাশুড়িয়া এলাকা থেকে আটক করেন হাইওয়ে পুলিশ। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ