পাবনায় যুবকের লাশ উদ্ধার

0



পাবনায় মিলন হোসেন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিলন হোসেন পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মেরিল বাইপাস আয়ুব আলী খাঁর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে মিলনকে কে বা কারা হত্যা করেছে। মিলন মুজাহিদ ক্লাব এলাকায় ইফতারি করার জন্য বাড়ি থেকে বের হন। হঠাৎ খবর আসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অচেতন অবস্থায় মিলন পড়ে আছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছে। হত্যা না রোড এক্সিডেন্ট তদন্ত করে আসল ঘটনা উদঘাটন করা হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top