জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদকে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি ওই হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে (পার-১) ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।- মেডিভয়েস রিপোর্ট
.jpg)
