শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর এলাকার একটি বাসা থেকে পাবনা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় বলে চাটমোহর থানার ওসি মো. মঞ্জুরুল আলম জানান।
পুলিশ জানায়, চাটমোহর থানায় করা একটি বিস্ফোরক মামলার আসামি আজিদা পারভীন পাখি (৩৫) ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি তিনি ফেইসবুকে সরকারবিরোধী প্রচার চালাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, শনিবার (২৫ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
.jpg)
