সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় এক বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত পেট্রোল বোমা ও ১ টি ককটেল উদ্ধার করেছে।
জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাত দেড়টার দিকে সাঁথিয়ার করমজা ইউনিয়নের আফড়া নদীশুখা গ্রামের আনছার আলীর ছেলে নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম করমজা ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি।
নজরুল ইসলাম জানান, রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। ঘুম থেকে অমনি উঠে বারান্দায় এলে পিয়াজের ঘরে আগুন দেখতে পাই। সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একই গ্রামের আরিফসহ প্রায় ৩০/৪০জন দুর্বৃত্ত ঘর ভাংচুর চালিয়ে পেট্রোল দিয়ে জালিয়ে দিচ্ছে। ওই ঘরে আমার ৫০/৬০ মণ পিয়াজ,রসুন রাখা ছিল। সেগুলো সব পুড়ে নষ্ট হয়ে যায়। এ সময় আমার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা দুই গ্রুপে বিভক্ত হয়ে হাইয়েচ গাড়ী নিয়ে পালিয়ে যায়। এসময় সে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে অবিস্ফোরিত ১১টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন।
.jpg)
