মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজমল হোসেনের ছেলে আরমান হোসেন রাফি (৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার (২২ জুলাই) বিকেলে বাড়ির পাশে একই বয়সী কয়েকজন শিশুর সাথে রাফি পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। এমন সময় রাফি পুকুর পাড় থেকে গড়ে পুকুরের পানিতে পরে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা খুঁজতে থাকে। এক পর্যায়ে বাচ্চাদের কথা অনুযায়ী পুকুর পাড়ে গিয়ে পানির মধ্যে খোঁজাখুঁজি করে রাফিকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করে।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
.jpg)
