বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বিলকুলা গ্রামের ৮ম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে ধর্ষন করে জুয়েল ও মামুন। তাদের বিচারে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
রবিবার (০৫ জুলাই) দুপুরে বিলকুলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী আয়োজন ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ও মামুন ধর্ষণসহ এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছে। গত বুধবার দিবাগত রাতে বাড়ি থেকে তুলে নিয়ে বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শিক্ষার্থীকে তারা ধর্ষণ করে। মানবন্ধন থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়। দ্রুত ধর্ষণকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান এবং থানা পুলিশের গাফিলতি অভিযোগও করেন বক্তারা।
এসময় বক্তব্যদেন, বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, আলহাজ্ব হামিদ ফকির, শাকিল হোসেন, আলগীর হোসেন, মাসুদ রানা, আরমান হোসেন, সোহেল রানা, ফজলাল ফকির সহ শিক্ষার্থীবৃন্দরা।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, এই ঘটনায় একটি থানায় মামলা হয়েছে। দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
.jpg)
