পাবনায় ২৮ জুন শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ান হবে

0



বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে পাবনা সিভিল সার্জন অফিসের কনফারেনন্স রুমে সাংবাদিকগণের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৮ জুন এ প্লাস ক্যাপসুল খাওয়ান হবে।


সোমবার  (২২ জুন) বিকেলে পাবনার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ'র সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ডেপুটি সিভিল সার্জন খাইরুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, ইপিআই সুপারিন্টেনডেন্ট দুলাল উদ্দিন। 


এবার পাবনা জেলায় ৯টি উপজেলায় ৭৪টি ইউনিয়ন ৪টি পৌরসভায় ১৯৩০টি কেন্দ্রে ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক যোগে ৬মাস থেকে ৫৯ মাস প্রর্যন্ত শিশুদেরকে জাতীয় ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। স্থায়ী কেন্দ্রের ১৩ টি, অস্থায়ী কেন্দ্রে ১৯৩৫ মোট কেন্দ্র ১৯৪৮। এছাড়াও বাস স্টেশন, ট্রেন স্টেশনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই ভিটামিন-এ প্লাস খাওয়ানো যাবে।


শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাওয়ানোর জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়। রাতকানা রোগ প্রতিরোধে, শিশুর সাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ভিটামিন “এ” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top