আটঘরিয়ায় ১৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0


আটঘরিয়া প্রতিনিধি: ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ও শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) এর বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: তাহমিদুল ইসলাম। 

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না। 

এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ককর্তা সুবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক, আরিফুল ইসলাম, নুরেই আলম, জাবর আলীসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা। 

আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১ হাজার ৪০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ও শীতকালীন (কন্দ) পেঁয়াজ বীজ (কন্দ) এর বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

প্রতিজন কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার, ১৬০ কেজি পেঁয়াজ বীজ, এমওপি সার ২০ কেজি, ডিএপি সার ২০ কেজি করে বিতরণ করা হয়। 

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম বলেন, মানসম্মত বীজ ও উপকরণ সরবরাহ করলে কৃষকরা রোপা আমন মৌসুমে উপজেলায় খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি পাবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top