সর্বশেষ

6/recent/ticker-posts

আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে - শিমুল বিশ্বাস এমপি



বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার লেখনি পাবনার মানুষের কল্যাণে দিকনির্দেশনা দিয়েছেন। তথ্য উপাত্ত এবং সত্যতা ছিল তার সংবাদের মূল ভিত্তি। 

শনিবার (০৪ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, প্রথিতযশা সাংবাদিক আব্দুল মজিদ দুদু এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।  পাবনা প্রেসক্লাবের উদ্যোগে রাত সাড়ে আটটায় ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাবনা  প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান। স্মরণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

পাবনা প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিনের পরিচালনায় এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, দ্য ডেইলী অবজারভার প্রতিনিধি নরেশ মধু, একুশে টেলিভিশন মানবজমিন এর স্টাফ রিপোর্টার সাপ্তাহিক  বাঁশপত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক রাজিউর রহমান রুমী, দ্য ডেইলী নিউএজ'র প্রতিনিধি মাহফুজ আলম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহীন রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার নির্বাহী পরিচালক মাজহার ইসলাম, আসিয়াবের পরিচালক মো. আব্দুস সামাদ প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত আব্দুল মজিদ দুদুর বিদেহী আত্মার শান্তি কামনা ও রুহের মাগফেরাত কামনায় এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন ও দোয়া করা হয়। পরে আব্দুল মজিদ দুদূর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ