সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়



মানসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: আজ শনিবার (৪ এপ্রিল) সাঁথিয়া প্রেস ক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সাঁথিয়া প্রেস ক্লাবের আহবায়ক মীর নজমুল বারী নাহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব,কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ। প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, মানিক মিয়া রানা ও প্রতিষ্ঠাতা সদস্য রতন দাস। 

এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফার খালিদ হাসান পরাগ, সাঁথিয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাধারণ সম্পাদক সিরাজ মল্লিক প্রমুখ।

সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানের আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ ছাড়া কোন সংবাদ যদি বাইরে প্রচারিত হয় তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনতে পারবো। অপতথ্য ছড়ানোর যে ঝুঁকি সেটা মোকাবিলা করার জন্য ফ্যাক্ট চেকিংয়ের এই শর্তটাকে আমরা জুড়ে দেবো গণমাধ্যমের দায়িত্বশীলতাকে নিশ্চিত করার জন্য। আমি বিশ্বাস করি, সৎ সাংবাদিকরা আমাদের এই ভূমিকাকে সমর্থন করবেন। এ সময় সাঁথিয়া প্রেস ক্লাবে দ্বিতল ভবন নির্মাণকাজে তিনি আর্থিক সহযোগিতা ও অনুদান প্রদানের আশ্বাস দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ