সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনা-৪ আসনের ভোটের ফল নিয়ে আবেদন শুনানির জন্য গ্রহণ



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রবিবার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনটি করেছেন পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব।

এর আগে বৃহস্পতিবার আরও চারটি নির্বাচনি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দুটি আবেদনের ওপর শুনানির জন্য রবিবার দিন ধার্য রয়েছে। বাকি তিনটি আবেদন এখনো কার্যতালিকাভুক্ত হয়নি।

২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন গ্রহণ ও শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী দায়ের করা ‘নির্বাচনি’ আবেদনপত্র এবং সংশ্লিষ্ট রুল ও আবেদন গ্রহণ ও শুনানি এ বেঞ্চে সম্পন্ন হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ