সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ দালাল চক্রের সদস্য আটক

 পাবনার ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে সদস্যসহ ৯ জন দালাল চক্রের সদস্য আটক 



পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের ৬ নারী সদস্যসহ মোট ৯ জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

রবিবার (১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন- পাকশী বাঘইল এলাকার মো. ইমরান, দিয়ার বাঘইল এলাকার নূর মোহাম্মদ নূর, মিরকামারী এলাকার শরিফুল ইসলাম, ইস্তা এলাকার আয়েশা, পূর্ব টেংরী এলাকার নূরজাহান খাতুন, উত্তর বাঘইল এলাকার তুলি, বিজয়নগরের শাহনাজ, মাজদিয়া এলাকার রোজিনা এবং আকবরের মোড় এলাকার পারু।

এনএসআই সূত্রে জানা যায়, দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করত এবং হয়রানি করত। দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা এনএসআই-এর সহকারী পরিচালক মো. আনিচ উর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানসহ ঈশ্বরদী থানা পুলিশ ও এনএসআই-এর সদস্যরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ