আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়ার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা খাতুনের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান .উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রইচ উদ্দিন রবির সভাপতিত্বে ২৫ ফেব্রুয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঃ বাতেন ও ফারহানা খান।
বক্তব্য রাখেন শিক্ষক নেতা রওজা আখতারী .নিলুফার ইয়াসমিন . রেবেকা সুলতানা. শফিকুল ইসলাম .ফরিদুল ইসলাম বিদ্যুৎ .বাকীবিল্লাহ প্রমুখ।
সহযোগিতায় ছিলেন জান্নাতুল ফেরদৌস হীরা .মুকুল হোসেন. রফিকুল ইসলাম.আঃ আওয়াল .মতিউর রহমান. বাবর আলী প্রমুখ।
আগামী ০১/০৩/২০২৬ খ্রিঃ তারিখে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( চঃদাঃ) হিসাবে রাজশাহীর চারঘাট উপজেলায় যোগদান করবেন।

0 মন্তব্যসমূহ