মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮, পাবনা-১ (সাঁথিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদিন রানা, সাঁথিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন।
সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, সাঁথিয়াসহ সারাদেশে চাঁদা, মাদক ও বৈষম্যমুক্ত দেশ গড়তে প্রশাসনসহ সকল স্তরের আপামর জনতার সহোযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, ১২ তারিখের আগ পর্যন্ত আমি একটা দলের মনোনীত প্রার্থী ছিলাম, এখন আমি দলবল নির্বিশেষে সাঁথিয়ার সবার প্রতিনিধি। আমি আমার শহীদ পিতার মতোই সবার সাথে মিলেমিশে সাঁথিয়াসহ সারাদেশের উন্নয়ন করতে চাই।
.png)
0 মন্তব্যসমূহ