সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত


সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনার দুটি আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার বলেন, “সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।”

হাই কোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়।

এক প্রার্থীর করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের আদেশে বলা হয়, বাদী লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ