সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা


পাবনার আটঘরিয়া উপজেলায় রুনা হোটেলসহ‌সহ ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটঘরিয়া বাজার ও দেবোত্তর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান,‌ সিগারেটের অতিরিক্ত মূল্য ও ক্ষতিকর খাদ্য বিক্রির দায়ে আটঘরিয়া বাজারের আমজাদ ফলভান্ডারকে ৫ হাজার টাকা, শফিকুল ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, সেবা মূল্য তালিকা অসঙ্গতি থাকায় সততা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা, শেফা কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, দেবোত্তর বাজারের রুনা হোটেলকে ক্ষতিকর লবন দিয়ে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং আরাফাত স্টোরকে ক্ষতিকর খাবার বিক্রির দায়ে ২ হাজার জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে আটঘরিয়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ