সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় কালের কণ্ঠের সাংবাদিক প্রবীর সাহার পিতৃবিয়োগ



কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহার বাবা পলাশ সাহা (৭৩) মারা গেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা শমরিতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইহলোক ত্যাগ করেন তিনি।

পলাশ সাহার বাড়ি পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া গ্রামে। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

পলাশ সাহা দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সাংবাদিক প্রবীর সাহা জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সুজানগরে নিজ গ্রামে স্থানীয় শ্মশানে তার বাবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ