আটঘরিয়া প্রতিনিধি: আটঘড়িয়া উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে আটঘরিয়া উপজেলার ভরতপুর গ্রামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী (১৮তম মেধাক্রম) আমির হামজা ওরফে আসলামকে ভর্তি সহায়তা শিক্ষা বৃত্তি ২০ হাজার টাকা প্রদান করেছেন আটঘরিয়া উপজেলা পেশাজীবি কল্যাণ পরিষদ।
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে রবিবার ১৫ জুন রাত সাড়ে আটটার সময় ভর্তি সহায়তা শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ (অব:) আহসান হাবিব, সাধারণ সম্পাদক প্রফেসর মো: মাহবুব হাসান, সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর আশরাফ আলী, ডিজিএফআই এর সহকারী পরিচালক মুকুল হোসেন জিন্নাহ, সংগঠনের কোষাধ্যক্ষ অডিটর হাসান ইমাম বুলবুল, প্রধান শিক্ষক ও সংগঠনের সদস্য মাহবুবা খাতুন, হেলাল খান, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুস সবুর, শফিউল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ