সর্বশেষ

6/recent/ticker-posts

জীবন রক্ষাকারী পাবনা সদর হাসপাতালে যাতায়াতের একমাত্র সড়ক!

 


এটি একটি সড়ক। হ্যাঁ ঠিকই শুনেছেন, এটি একটি সড়ক। শুধু সড়ক বললে অবশ্য অনেক কিছুই বলা বাদ রয়ে যাবে। এটি পাবনা শহরের প্রধানতম একটি সড়ক। প্রধানতম বললেও এই সড়কের গুরুত্ব বোঝানো সম্ভব হবে না। এই সড়কটি পাবনা জেলাসহ সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষাকারী হাসপাতাল পাবনা সদর হাসপাতালে যাতায়াতের একমাত্র সড়ক।

প্রতিদিন হাজার হাজার রোগী এই সড়ক ব্যাবহার করেই হাসপাতালে আসা যাওয়া করে। এসকল রোগীর মধ্যে অনেক রোগীই থাকে যারা জীবন মরনের সন্ধিক্ষণে থেকে চিকিৎসাসেবা নিতে আসে। অথচ এই সড়কটির যে বেহাল দশা তাতে এই সড়কে চলাচল করতে গিয়ে সুস্থ্য মানুষও অসুস্থ হয়ে উঠবে।

পাবনার সমস্ত পরিচয় ছাপিয়ে বর্তমান পরিচয় রাষ্ট্রপতির শহর। রাষ্ট্রপতির শহর মানে সবাই মনে করে বিশেষ সুবিধাপ্রাপ্ত শহর। কিন্তু বাত্তির নিচেই অন্ধকার কিংবা ঘরামীর ঘরেই চাল থাকে না অবস্থা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ