ভাঙ্গুড়ায় বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে সাজা

0

 


ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসাীয়কে আটক করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী, পাবনার এসআই খন্দকার নাজিম উদ্দীন এর নেতৃত্বে দিনব্যপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, মোঃ জিল্লুর রহমান (৩৫), মোঃ হৃদয় হোসেন (২৫), মোঃ রইচ উদ্দিন (৫০), মোঃ উজ্জল (৩০) ও আব্দুল বারিক (৭০)। তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার এর আদালতে হাজির করা হলে তাদের ৩ জনকে ৩০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম করাদন্ড ও অপর ২ জনকে ৩০০ টাকা জরিমানা ও ৬  মাসের  কারাদন্ডাদেশ প্রদান করা হয়। 

পুলিশ জানায়, আটককৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদকে ব্যবসা করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী পাবনার এসআই খন্দকার নাজিম উদ্দীন এর নেতৃত্বে দিনব্যপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

ঘটনার বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরী, পাবনার এসআই খন্দকার নাজিম উদ্দীন জানান, অভিযান  চালিয়ে তাদেরকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সহ হাতে নাতে আটক হরা হয়। আগামীতেও এমন অভিযান অব্যহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছঃ নাজমুন নাহার বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় নয়, আগামীতে এমন অভিযান চলমান থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top