সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় টাস্কফোর্সের আভিযানে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা

 


পাবনা সদর উপজেলার লস্করপুর, বিসিক ৩নং গেট ও লাইব্রেরী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্সের বাজার অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার ৬ মার্চ সদর উপজেলার লস্করপুরে ‘মিতালী ফুড এন্ড বেভারেজ’ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৩০ হাজার, বিসিক ৩নং গেট বাজারে ‘উদয় ফুড এন্ড বেভারেজ ইন্ডাষ্ট্রিজ’কে ৪৩ ও ৪৪  ধারায় ১ লক্ষ টাকা ও ‘জম জম ফুড এন্ড বেভারেজ’ কে ৪৫ ধারায় ৩০ হাজার, লাইব্রেরী বাজারে  ‘কামাল ফল ভান্ডার’কে ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

৩টি বাজারে সর্বমোট ৪ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকির কার্যক্রমে উপস্থিত ছিল টাস্কফোর্সের সদস্যবৃন্দ, সাংবাদিক এবং পাবনা  জেলা পুলিশের চৌকস একটি টিম।

এসময় ভোক্তা আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিবরণ দেন টাস্কফোর্সের সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ