সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজার মনিটরিং



বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় পাবনা জেলা প্রশাসন কর্তৃক গঠিত বাজার মনিটর কমিটির সদস্যরা বুধবার দুপুরে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজার মনিটর করেন। পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন কর্তৃক পবিত্র রমজান উপলক্ষে গঠিত বাজার মনিটরিং কমিটি সদস্যরা দাশুড়িয়া বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারী দোকানে নিত্যপণ্যর বাজার মনিটরিং করেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, কনজুমারের এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি এ বি এম ফজলুর রহমান এবং বাজার মনিটরিং কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, দাশুড়িয়া বাজার কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসব্যাপী এই অভিযান চলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ