পাবনা সদরের মালিগাছায় এনামুল হক নামের এক বাস মালিকের কাছে মাসিক ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে একটি বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) রাতে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহম্মেদ স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার করা হয়।
এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের শংকরপুর এলাকায় বাস পোড়ানোর ঘটনা ঘটে। বাসটি পাবনা-ঈশ্বরদী রুটে চলাচল করত। মাঝেমধ্যে ঈশ্বরদী ইপিজেডের শ্রমিকরাও যাতায়াত করতেন।
বহিষ্কৃত রানু বিশ্বাস মালিগাছা ইউনিয়নের রুপুপর গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে। তিনি মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
.jpg)
