তারেক খান মূলত একজন সাংবাদিক ও কবি। দীর্ঘ এক যুগেরও বেশি তিনি বিভিন্ন লেখালেখি করেছেন। সাহিত্যের বিভিন্ন শাঁখায় বিচরণ রয়েছে তার। এবারে পাবনার অমর একুশে বইমেলায় সর্বোচ্চ বিক্রিত তারেক খানের “তুমি না এলে মেঘ জমে” বইটি। বইটি ২০২৪ সালে প্রকাশিত হয়েছে।
প্রেম, ভালোবাসা, আবেগ, দুঃখ, কষ্ট, বিদ্রোহ, সংগ্রাম ইত্যাদি বিষয় নিয়ে বইটিতে কবি অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি শব্দ সহজ ও সাবলীল ভাষায় পাঠকদের জন্য তুলে ধরেছেন। ফলে বইয়ের কবিতাগুলো পাঠকদের নিকট প্রশংসিত ও গ্রহনযোগ্যতা পেয়েছে। বিশেষ করে উঠতি বয়সী তরুন তরুণীরা বইটি বেশি কিনছে। বইটি প্রথম প্রকাশ হয় ২০২৪ সালে অমর একুশে বইমেলায়। পাবনার স্থানীয় লেখকদের বইয়ের মধ্যে “তুমি না এলে মেঘ জমে” বইটি ২০২৪ সালে সর্বোচ্চ বিক্রিত হয়।
ছোটবেলা থেকেই বই পড়া ও লেখালেখি করা তারেক খানের নেশা। কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও গানসহ সাহিত্যের নানা শাখায় তিনি সক্রিয়। ইতিমধ্যেই তিনি একজন তরুন গীতিকার ও সুরকার হিসেবে শ্রোতা মহলে সুনাম কুড়িয়েছেন।
.jpg)

