কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বস্ত্র উপকমিটির সদস্য এবং পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া (পাবনা-৪) আসনের সাবেক মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মিরপুরের দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হোসেন জানান, গ্রেপ্তারের পর র্যাব তাকে দারুস সালাম থানায় হস্তান্তর করে। পরদিন সোমবার সকালে পুলিশ তাকে মিরপুর মডেল থানায় সোপর্দ করে এবং দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
রফিকুল ইসলাম লিটন বিগত তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে তাকে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
.jpg)
