ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) ভাঙ্গুড়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই চার মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন, মাসুদ রানা, ফরহাদ আলম, বাবলু সরদার ও রেজাউল করিম। পরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এর ভ্রাম্যমান আদালতে মাসুদ রানা ফরহাদ আলম ও বাবলু সরদার কে ২০০ টাকা জরিমানা ও এক মাসের জেল এর আদেশ দেন। অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে জেল হাজতে প্রেরণ করেন ভাঙ্গুড়া থানা পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এর নেতৃত্বে পাবনা খ সার্কেল ঈশ্বরদীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০ শে জানুয়ারি সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চার জনকে গাঁজা ও মাদক ট্যাবলেটসহ আটক করা হয়। আসামিরা হলো ভাঙ্গুড়া বাজার রেলপাড়ার মৃত মোরশেদ আলীর পুত্র মোঃ মাসুদ রানা (৫০), ভাঙ্গুড়া বাজারের গ্রাম মসজিদ পাড়ার মৃত নুর ইসলাম এর ছেলে মোঃ ফরহাদ হোসেন (৪০), নৌবাড়ীয়া গ্রামের মৃত আবু বক্কার সরদার এর ছেলে মোঃ বাবলু সরদার (৫০)।
মাদক নিয়ন্ত্রণ আভিযানিক দল প্রত্যেককেই মাদক সেবনরত অবস্থায় আটক করেন। পরে ভাঙ্গুড়া পৌর সদরের ভাঙ্গুড়া বাজার বকুলতলায় দুপুর বারোটার দিকে মাদক নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ২০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ডাদেশ দেন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ নাজমুন নাহার এ আদেশ দেন।
অপর আসামির নিকটে গাজা থাকায় থানায় হস্তান্তর করা হয় এবং নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিষয়টি অভিযান পরিচালনাকারী পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে বলেন আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঘটনার বিষয় ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী কর্তৃক অভিধান পরিচালনা করে চারজনকে আটক করার খবর পেয়েছি। তিনজনকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.jpg)
