পাবনায় মধ্যরাতে মুখবেঁধে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা। সামজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিছিলের ভিডিও ফুটেজ ছড়িয়ে গেলে এ ঘটনা নিউজ পাবনার নজরে আসে।
মিছিলকারীদের হাতে থাকা ব্যানার পর্যালোচনা করে দেখা যায় শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তারা মিছিলটি বের করেছে। ১৮ জানুয়ারি হরতালের সমর্থনে তারা রাতে ওই মিছিলটি বের করে। এ সময় তাদের জয় বাংলা শ্লোগান দিতে দেখা গেছে। পাশিপাশি তারা সরকার বিরোধী শ্লোগানও দেয়।
তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই মিছিল গতকাল মধ্য রাতের কিনা অথবা মিছিলটি পাবনার-ই কিনা এ বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারেনি নিউজ পাবনা টিম।
যমুনা টেলিভিশনে প্রচারিত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
.jpg)
