আটঘরিয়া প্রতিনিধি: বাংলাদেশ স্কাউট আটঘরিয়া উপজেলা ৯ম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামকে সভাপতি ও মোঃ ইয়াছিন আলীকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট আগামী ৩ বছরের জন্য পুণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার ২২ জানুয়ারি বাংলাদেশ স্কাউট আটঘরিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ৯ম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন সাবেক ডিআরসি বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের এ এল টি মির্জা আলী নাসির, সদস্য এ্যাডহক কমিটি স্কাউট রাজশাহী অঞ্চলের মোহাম্মদ নওশাদ আলী এলটি, স্কাউট রাজশাহী অঞ্চলের (পাবনা ও সিরাজগঞ্জ) জামাল উদ্দিন,
আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আফতাব হোসেন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, প্রধান শিক্ষক রইচ উদ্দিন।
শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আসাদুজ্জামান মনি, সরাবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ক্রিড়া শিক্ষক মুর্শিদ আলম, সহকারী শিক্ষক সোহেল রানা, তারেক হোসেন।
সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক ফারুক হোসেন। উক্ত সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির অনন্যান্য সদস্যরা হলেন কমিশনার মাহতাব উদ্দিন, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, ক্যাশিয়ার মাকসুদুর রহমান প্রমুখ।
.jpg)
