আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর মহল্লার বাসিন্দা অবসর প্রাপ্ত শিক্ষক, আটঘরিয়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও আটঘরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন (৭৫) বুধবার দিবাগত রাত ২ টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বাদ জোহর ভজেন্দ্রপুর ও রামচন্দ্রপুর ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবীণ সাংবাদিক ও লেখক মুহম্মদ এবাদত আলী, প্রবীণ সাংবাদিক ও নাট্যকার এইচকেএম আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ জাসদ পাবনা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রাঙা, অনলাইন সংবাদ মাধ্যম নিউজ পাবনার সম্পাদক ফয়সাল মাহমুদ পল্লব, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ উপজেলার শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, মরহুম ইয়াছিন মাস্টার প্রয়াত কবি, অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদের পিতা। ২০২৩ সালের ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ঢাকার মগবাজারের কমিউনিটি হাসপাতালে মারা যান তারেক মাহমুদ।
.jpg)
