ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়াকশপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বেলা ১১.০০ ঘটিকার দিকে সোনালী ব্যাংক পিএলসি, ভাঙ্গুড়া বাজার শাখা, পাবনার সার্বিক সহযোগীতায় বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কর্তৃক পরিচালিত “জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৬” সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান ।
রিসোর্স পারসন, ছিলেন বুলবুল আহমেদ যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী। মোঃ মনিরুল ইসলাম সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আবিদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, পাবনা।
প্রফেসর সৈয়দ শওকত রেজা (৭৪০০) অধ্যক্ষ, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভাঙ্গুড়া, মোঃ সাকিউল আযম অফিসার ইনচার্জ, ভাঙ্গুড়া থানা, পাবনা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জাবেদ আলী সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) সোনালী ব্যাংক পিএলসি, ভাঙ্গুড়া বাজার শাখা, পাবনা।
সোনালী ব্যাংক ভাঙ্গুড়া শাখার সিনিয়র অফিসার মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন -আসল টাকা বা নোট চেনার জন্য বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশিকা অনুযায়ী জলছাপ, খসখসে মুদ্রণ, পরিবর্তনশীল রঙ এবং মজবুত নিরাপত্তা সুতা যাচাই করতে হবে। খালি চোখে বা হাত দিয়ে স্পর্শ করেই প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে জাল নোট সহজেই আলাদা করা সম্ভব "
অনুষ্ঠানে রিসোর্স পারসন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর যুগ্ন পরিচালক বুলবুল আহমেদ সহকারী পরিচালক মনিরুল ইসলাম ভিডিও ও মাল্টিমিডিয়ার মাধ্যমে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যবসাহীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
.jpg)
