
ছবি- এআই
ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় নবিজান ( ৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৭ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬টায় গোপালনগরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, নবিজান গোপালনগর মোড়ে পাকা রাস্তা পার হওয়ার সময় ডেমরা থেকে ফরিদপুর অভিমুখে আসা মোটরসাইকেলটি বৃদ্ধাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নবিজান আহত হন । তার শরীর ও মাথার কয়েকটি জায়গায় জখম হয়। তৎক্ষণাত তার ছেলেরা তাকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নবীজানের মৃত্যু হয়।
মোটরসাইকেলে থাকা তিনজন সাদ (২০)পিতা- ফজলুল হক, স্বাধীন (১৮) পিতা- মকবুল, হাসিবুল (১৮) পিতা- নাজিমউদ্দিন তারা সবাই বিএলবাড়ি ইউনিয়নের লক্ষীকোল গ্রামের বাসিন্দা। তিনজনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করা হয়েছে।
.jpg)