মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলাম প্রামাণিককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পাটগাড়ী নামক জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ তিনি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার হন।
মিরাজুল ইসলাম প্রামাণিক কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাঁথিয়া পৌরসভার তিনবারের সাবেক মেয়র।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
.jpg)
