ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সহধর্মিণীর অসুস্থতা থেকে দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনায় ফরিদপুর উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় গোপালনগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত বিএনপি'র নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করেন। এ সময় তাঁর সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।
মোনাজাতে অসুস্থ ব্যক্তির দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানেসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল অসুস্থ মানুষের সুস্থতার জন্যও বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে ফরিদপুর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী সুমন মাহমুদ হৃদয় এর সভাপতিত্বে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আইনুল হক । দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মুন্নাফ।
.jpg)
