পাবনার ভাঙ্গুড়ার নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল এবং তার সহযোগী বশির উদ্দিনকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে তাদের পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মিরপুর এলাকা থেকে রাসেল ও বশির উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাদের মিরপুর মডেল থানায় নেওয়া হয়। পরবর্তী সময়ে পাবনা ডিবির কাছে হস্তান্তর করা হলে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়।
গোলাম হাসনাইন রাসেল পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া বশির উদ্দিন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানের মালিক।
ডিবি সূত্র জানায়, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ঢাকায় গ্রেপ্তারের পর তাদের পাবনা ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
.jpg)
