মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: সাঁথিয়া থানার মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে উপজেলার বিভিন্নস্থান থেকে একজন নারী ও তিনজন পুরুষকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সাব্বির হোসেন (১৯), মনসুর আহমেদ (৩৩), বেলাল হোসেন (৩১), মোছা: বৃষ্টি খাতুন (৩০)।
শুক্রবার (৩ জুলাই) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। ভ্রাম্যমাণ আদালতে আসামি চারজনকে বিভিন্ন মেয়াদী সাজা ও অর্থদন্ড প্রদান করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রায় শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
.jpg)
