ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় রিপন সরকার নামের যুবলীগের এক নেতাকে আটক করে থানায় নেওয়ার পর তাকে ছাড়িয়ে নিতে থানায় বিক্ষোভ ও অবস্থান নেন প্রায় ৩০০ গ্রামবাসী| পরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর প্রতিনিধিদের আলোচনার পর আটককৃত রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ| শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া থানায় এ ঘটনা ঘটে|
জানা গেছে, আটক রিপন সরকার (৪০) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা ও হাবিবুর সরকারের ছেলে| তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি | স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রাম থেকে নাশকতা সম্পৃক্ততার সন্দেহভাজন হিসেবে রিপন সরকারকে আটক করে থানায় নিয়ে আসেন|
প্রত্যক্ষদর্শী জানান, এ সময় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি যুবলীগের সভাপতিকে আটক করে নিয়ে এসেছি| আপনারা কেন এসেছেন? আপনারা কি মব করতে চান? এই মুহূর্তে থানা এলাকা ছেড়ে চলে যান| আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আগেই থানার রাস্তা ছেড়ে চলে যান| এক পর্যায়ে বিক্ষোভকারীদের মধ্যে থেকে শীর্ষ পাঁচজনকে নিয়ে ওসির কক্ষে আলোচনা হয়| আলোচনা শেষে রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়|
তবে স্থানীয়দের দাবী, টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পাটুলিপাড়া গ্রামের একটি খাসজমি ও মাছবাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইউনুস সরকার নামে স্থানীয় এক ব্যক্তির বিরোধ চলে আসছে| গ্রামবাসীর অভিযোগ, সরকারি জায়গা দখল করে ইউনুস সরকার সেখানে একটিএকাধিক ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন| পরে গ্রামবাসীর স্বার্থে ঘরটি ভেঙে সেখানে পুনরায় মাছের বাজার বসান এবং স্থানটিকে ছোট বাজার ও অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে ব্যানার ঝুলিয়ে দিয়েছিলেন প্রায় মাস দুইয়েক আগে|
অন্যদিকে ইউনুস সরকার জায়গাটি নিজের দাবি করে রিপন সরকারসহ কয়েকজন গ্রামবাসীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন| গ্রামবাসীর দাবি, ওই বিরোধে তাদের গ্রামবাসীর পক্ষে সক্রিয়ভাবে অবস্থান নিয়েছিলেন যুবলীগ নেতা রিপন সরকার| তাকে হয়রানি ও আন্দোলন থামাতেই পুলিশ আটক করেছে বলে অভিযোগ তাদের| তারা আরও দাবী করেন, ইউনুস সরকারের দায়ের করা অভিযোগের কারণেই তাকে আটক করা হয়ে থাকতে পারে| শুক্রবার রিপন সরকারকে আটক করে থানায় নেওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রায় ৩০০ গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় গিয়ে বিক্ষোভ করেন এবং তাকে মুক্তির দাবি জানান| এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থানা চত্বর থেকে বাইরে সরিয়ে দেয়|
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানা ওসি সাকিউল আযম বলেন, নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিলো| জিজ্ঞাবাদের তার সম্পৃক্ততা না পাওয়া ও গ্রামবাসীর বিক্ষোভ এবং দাবীর কারনে তাকে গ্রামবাসীর তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে|
.jpg)
