ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় যোগ দিলেন ১০ আনসার সদস্য

0

 


 ফরিদপুর (পাবনা ) প্রতিনিধিঃ সারা বাংলাদেশের ন্যায় পাবনা  ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  যোগদান করল ১০ জন আনসার সদস্য। প্রতিটি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদারের সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে ফরিদপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সব আনসার সদস্যরা যোগদান করেন। 


বুধবার বিকালে নবনিযুক্ত আনসার সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এসে উপস্থিত হন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশিদুল হাসান শাওন  তাদের যোগদানপত্র গ্রহণ করেন এবং দায়িত্ব বুঝিয়ে দেন।


হাসপাতালের নিরাপত্তা, জরুরি বিভাগ, ওয়ার্ড এবং হাসপাতাল প্রাঙ্গণের সার্বিক তদারকির দায়িত্বে নিয়োজিত থাকবেন এই আনসার সদস্যরা। রোগী,  ও হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান কাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top