নরসিংদীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

0

 

আসামি সেলিম মিয়া (৪৫)। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় পুলিশকে ইট দিয়ে আঘাত করে সেলিম মিয়া (৪৫) নামে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।


বুধবার (১ জুলাই) বিকালে রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এ ঘটনা ঘটে। আসামি সেলিম মিয়া রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে।


বুধবার (১ জুলাই) বিকালে রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এ ঘটনা ঘটে। আসামি সেলিম মিয়া রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে।


স্থানীয়রা জানান, হত্যা, বাড়ি পোড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। বিকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ সেলিম মিয়াকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশের গাড়িটি সায়দাবাদ ফেরিঘাটে পৌঁছালে লোকজন জড়ো হয়ে একজন পুলিশ সদস্যকে ইট দিয়ে আঘাত করে আসামি সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।


রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নুসরাত জাহান নিপা জানান, বিকেলে আব্দুল আলিম নামে একজন পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। তিনি আসামী ধরতে গিয়ে আহত হন। আসামি তাকে ইট দিয়ে ডান হাতের সোল্ডার জয়েন্টের একটু নিচে আঘাত করে আহত করে। এক্স-রে করা হয়েছে, পরে বিস্তারিত জানা যাবে।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সেলিমের বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ সায়দাবাদ এলাকায় গেলে স্থানী লোকজন জড়ো হয়। স্থানীয় লোকজনের ভিড়ের মধ্যে আসামি সেলিম মিয়া পালিয়ে যায়। এ সময় কোন পুলিশ আহতের ঘটনা ঘটেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top