জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

0



বার্তা সংস্থা পিপ (পাবনা) :  দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ২৩ বছর পূর্ণ করে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা ৩০ মিনিটে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. ছুফি উল­াহ।


এছাড়াও পাবনা জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের স্বনামধন্য নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top