পাবনায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার- ৩

0

 


পাবনার ঈশ্বরদী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা ৩০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 


বিশেষ মাদকবিরোধী অভিযানে বুধবার (১ জুলাই)  রাত আনুমানিক দেড়টায় ঈশ্বরদী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ত্রিশ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের সাড়ে দশ হাজার টাকা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

  

গ্রেফতারকৃত আসামিরা হলেন- পাবনার সাঁথিয়ার মোঃ মামুন হোসাইন (২৫), নাটোর লালপুরের মোঃ মোহন আলী (১৯) ও নবীনগর, লালপুর, নাটোরের মোঃ অনিক মাহমুদ (২০)। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি। 


এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের অন্যান্য সহযোগী এবং মাদক সরবরাহ চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top