ভাঙ্গুড়ায় গভীর রাতে অবৈধভাবে মাটি কাটায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা

0

 



পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে  অবৈধভাবে মাটি কাটার দায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে।  বৃহস্পতিবার (২৫ জুন) রাতের প্রথম প্রহরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা এলাকার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তার ভ্রাম্যমান আদালতে এ রায় দেন । অভিযুক্ত হিমু আহমেদ পার্শ্ববর্তী উপজেলা ফরিদপুরের সাভার এলাকার আব্দুস সামাদের ছেলে বলে জানা গেছে। 


জানা গেছে, সরকারের অনুমতি না নিয়েই গোপনে রাতের আঁধারে পারভাঙ্গুড়া এলাকার পাথরঘাটা বেশি পাড়া এলাকায় ফসলি জমির মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাত দুটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের ভ্রাম্যমান আদালতে  বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় শাস্তি পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ভাঙ্গুড়া থানার এস আই সুব্রত কুমারসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । 


ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ফসলী জমি কেটে কৃষির ক্ষতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট করায় অভিযুক্তদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top