সর্বশেষ

6/recent/ticker-posts

সরকারি এডওয়ার্ড কলেজে গবেষণা জার্নাল 'Edward Review'-এর মোড়ক উন্মোচন!


পাবনার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজে বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে প্রকাশিত হলো বহুশাস্ত্রীয় গবেষণা জার্নাল 'Edward Review'। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জার্নালটির প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও এমিরেটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক। তিনি তার বক্তব্যে বলেন, "একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো গবেষণা। কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের নতুন জ্ঞান সৃষ্টিতে আত্মনিয়োগ করতে হবে। এডওয়ার্ড কলেজ 'Edward Review' প্রকাশের মাধ্যমে সেই গবেষণার পথকে আরও প্রশস্ত করল।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন ড. অনিমা বোস সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, কোলন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ইউনিভার্সিটি অফ হিইজস্টোন ইউএস এর সহযোগী অধ্যাপক ড. অনিমা বোস এবং শহীদ বুলবুল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও এডওয়ার্ড কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর শিবজিত নাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। তিনি জার্নালটির সম্পাদনা পর্ষদ ও সংশ্লিষ্ট সকল গবেষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আমাদের লক্ষ্য এই প্রতিষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্রে রূপান্তর করা। এই জার্নালটি নিয়মিত প্রকাশের মাধ্যমে আমরা জ্ঞানচর্চায় পাবনাকে আরও সমৃদ্ধ করতে চাই"। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মামুন এবং স্বাগত বক্তব্য দেন প্রফেসর ডক্টর প্রদীপ কুমার দত্ত, বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ। বক্তারা আশা প্রকাশ করেন 'Edward Review' জার্নালটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

প্রকাশনা উৎসবে এডওয়ার্ড কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ