পাবনা অফিস: পাবনার চরাঞ্চলের ভুমিহীন আন্দোলনের অন্যতম পুরোধা ব্যাক্তি ও প্রখ্যাত বামপন্থি নেতা কমরেড নজরুল ইসলাম (৭৬) মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল সাড়াশিয়া নাগদহের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে-----রাজেউন)।
তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য ভক্ত গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে সাড়াশিয়া নাগদহ কবরস্থানে দাফন করা হয়।
তিনি বাংলাদেশের ওয়াকার্স পার্টি পাবনা জেলা শাখার সভাপতি ও ইউনাইটেড কমিউনিষ্টলীগ কেন্দ্রিয় পলিট ব্যুরোর সাবেক সদস্য। দীর্ঘদিন তিনি চরাঞ্চলের মানুষের অধিকার আদায়ে কাজ করেন।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী পাবনা - ৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, বাংলাদেশের ওয়াকার্স পার্টি পাবনা জেলা শাখার সভাপতি কমরেড জাকির হোসেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
.jpg)
