চাটমোহরে গাছের সঙ্গে ধাক্কা লেগে কিশোর ভ্যানচালক নিহত

0


পাবনার চাটমোহরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকিবুল ইসলাম (১২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। ভ্যানের সামনে একটি কুকুর এলে দ্রুতগতির ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সাকিবুল।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি একই ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে, সাকিবুল পহেলা বৈশাখের দিন যাত্রী নিয়ে রেলবাজার এলাকা থেকে শাহপুর লালমিয়ার মোড়ের দিকে যাচ্ছিল। পথে মহরমখালী এলাকায় পৌঁছালে ভ্যানের সামনে একটি কুকুর এলে দ্রুতগতির ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সাকিবুল। যাত্রীরা সামান্য আঘাত পান এবং স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।

সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনায় নিহত ওই কিশোরের মরদেহ তার পরিবার নিয়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top