পাবনায় নিখোজের পরদিন ভুট্টা ক্ষেত থেকে কন্যা শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার

0

পাবনার চাটমোহরে ভুট্টা ক্ষেত থেকে জুই খাতুন (৭) নামের এক শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গজারগাড়ি  বিলের ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুই খাতুন পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বড় গারফা গ্রামের মালোয়শিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে।  

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪) এপ্রিল বিকেলে নিখোঁজ হয় জুই খাতুন। খোজাখুজি করে না পেয়ে আজ সকাল ১১ টার দিকে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের গজারগাড়ি বিলের এক ভুট্টা ক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন। তার শরীরে এসিড জাতীয় ধাতব পদার্থ নিক্ষেপের চিহ্ন পাওয়া গেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top