পাবনায় আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

0


স্টাফ রিপোর্টার , পাবনা: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পাঠক মেলার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্তর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। 

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টেলিভিশনের মালিক মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ-এর সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সাংবাদিকরা কোন রাজনীতি বুঝি না। আমরা বুঝি সাংবাদিকতা। আমাদের বার বার রাজনৈতিক রোষানলে পড়তে হয়। রাজনীতির মঞ্চ থেকে বলা হয় বস্তুনিষ্ট সাংবাদিকতা করতে হবে। কিন্তু আমরা তো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারছি না। কারও বিরুদ্ধে সংবাদ হলে তিনি সংশোধন না হয়ে উল্টে সাংবাদিকদের বিরুদ্ধাচরণ করে। 

মজলুম সাংবাদিককে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আবারো হয়রানি করা হচ্ছে। মামলা দিয়ে কোন কিছুর সমাধান হবে না। বরং থলের বিড়াল বের হয়ে আসবে। সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে জানান আপনারা। দ্রুত মামলা প্রত্যাহার করা না হলে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। স্বাধীন সাংবাদিকতা করার সুযোগ দিতে হবে। বিগত পতিত স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিদেশে টাকা পাচার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবি জানান তিনি। 

এসময় আরও উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার  জহুরুল ইসলাম,  পাবনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, মানবজমিন ও একুশে টিভির স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমি, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাবের সহসম্পাদক মখলেছুর রহমান খান বিপ্লব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কালেরকন্ঠের প্রতিনিধি প্রবির সাহা, ঢাকা পোস্টের পাবনা জেলা প্রতিনিধি রাকিব হাসনাত।

এছাড়া মহিলা নেত্রী ফারহানা পারভীন, সুবর্ণা হালিম, স্বেচ্ছাসেবক দলের কমল শেখ টিটু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ ওমর ফারুক, স্পষ্টবাদী পত্রিকার সাংবাদিক রবিউল রনিসহ পাবনায় কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top